সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ: - পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
বিনোদন

শর্ত মানলে ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ!

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর পরিচালক ফারহান আখতার যখন ‘ডন ৩’ নির্মাণের ঘোষণা দেন, তখন থেকেই ছবিটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সবাইকে চমকে দিয়ে মুখ্য চরিত্রে শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিষয়টি ভালোভাবে নেননি ভক্তদের বড় একটি অংশ।

ডনের চরিত্রে কিং খানকেই দেখতে অভ্যস্ত দর্শকরা শুরু থেকেই এই কাস্টিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে আরেকটি বড় গুঞ্জন-‘ডন ৩’-এ আবারও ফিরতে পারেন শাহরুখ খান।

মাসখানেক আগে শোনা যায়, ব্যক্তিগত ও পেশাগত কারণে সিনেমাটি থেকে সরে যেতে পারেন রণবীর সিং। সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই শাহরুখের ফেরার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ে, যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, শাহরুখ খান নাকি ‘ডন ৩’-এ কাজ করতে আগ্রহী, তবে তিনি একটি শর্ত দিয়েছেন। তার শর্ত অনুযায়ী, ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার যদি ছবিটির সঙ্গে যুক্ত হন, তবেই তিনি এই প্রজেক্টে ফিরতে রাজি হবেন। যদিও এ বিষয়ে নির্মাতা ফারহান আখতার বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে ছবির নারীপ্রধান চরিত্র নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। শুরুতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও পরবর্তীতে তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, এই চরিত্রে কৃতি শ্যাননকে দেখা যেতে পারে। তবে খলনায়কের চরিত্রে কে থাকবেন, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন:

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিয়ে করলেন জেফার-রাফসান

এই সম্পর্কিত আরো

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন