মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খেলাধূলা

এমবাপ্পের হ্যাটট্রিক, ১৪ গোল করে ফ্রান্সের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের কোয়ালিফায়ার ম্য়াচে প্রতিপক্ষ জিব্রালটাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ফ্রান্স। শনিবার (১৮ নভেম্বর) রাতে আলিয়াঞ্জ রিভেরাতে জিব্রালটারের বিপক্ষে ১৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ফরাসিরা। ইউরোপের কোনো দলের সবচেয়ে বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ডও এটি।

আন্তর্জাতিক ফুটবলে এর আগে সবচেয়ে বড় ব্য়বধানে জয়ের রেকর্ড ছিল জার্মানির। ২০০৬ সালে তারা সান মারিনোকে ১৩-০ গোসে হারিয়েছিল। জার্মানিকে টপকেই বিশ্বরেকর্ড করল ফ্রান্স। পাশাপাশি ফরাসিরা ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপ ইউরোর কোয়ালিফায়ারে ১৪ গোল করল।

আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের আগের রেকর্ড জয়টি এসেছিল ১৯৯৫ সালে, আজারবাইজানের বিপক্ষে ১০-০ গোলে। ইউরো বাছাইয়ের গোলোৎসবের ৯ জন স্কোরশিটে নাম লিখিয়েছেন। পিএসজি নক্ষত্র এমবাপের হ্যাটট্রিক, এমিরির আন্তর্জাতিক অভিষেকে গোল যেমন হয়েছে। গোল করেছেন জোনাথল ক্লস, কিংসলে কোম্য়ান (দুই গোল), ইউসুফ ফোফানা, আদ্রিয়েন ব়্য়াবিয়োট, ওসমানে দেম্বেলে ও অলিভার জিরুদ। ১৯১৪ সালের পর ফ্রান্স জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক করেছেন এমিরি। আর অভিষেকই তিনি রাঙিয়ে দিয়েছেন।

এদিন শুরু থেকে দাপট নিয়ে লড়তে থাকে লেস ব্লুস। প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এমবাপে-ডেম্বেলেরা। দ্বিতীয়ার্ধের আরও সাতটি গোল করে ফ্রান্স।

এদিন হ্যাট্রিক করেন ফরাসি সুপার স্টার এমবাপ্পে। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা দাঁড়াল ৪৬। ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তার ওপরে আছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি (৫১) এবং সতীর্থ অলিভার জিরুদ (৫৬)।

অন্যদিকে কিংসলে কোমান, অলিভিয়ের জিরুদ জোড়া গোলের দেখা পেয়েছেন। একটি করে গোল করেছেন উসমান ডেম্বেলে, মার্কাস থুরাম, আদ্রিয়ান রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথন ক্লাউস ও ইউসুফ ফোফানা।

ফ্রান্সের রেকর্ডের রাতে তুরস্কর কাছে ৩-২ ব্যবধানে হেরে বসেছে জার্মানি। ঘরের মাঠে কাই হাভার্টজের গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ফ্রান্স এই নিয়ে সাত ম্যাচ খেলে সবগুলোই জিতল। তাদের মোট পয়েন্ট ২১। নেদারল্যান্ডস ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত