শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

কর্পোরেট সংবাদ ডেস্ক : জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, আজ কিডনির ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার জীবনাবসান ঘটে।

লেখক রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় রকিব হাসানের জন্ম। বাবার চাকরির সুবাদে তার শৈশব ও কৈশোর কেটেছে ফেনীতে। সেখানে স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পরে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত তিনি লেখালেখিকেই বেছে নেন পেশা হিসেবে।

রকিব হাসানের লেখকজীবনের সূচনা হয় সেবা প্রকাশনী থেকেই। চার শতাধিক জনপ্রিয় বই লিখেছেন তিনি। তবে ‘তিন গোয়েন্দা’ সিরিজ তুমুল জনপ্রিয়তা পায়। ‘তিন গোয়েন্দা’ সিরিজের বই বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের সঙ্গী। নিজ নামে লেখার পাশাপাশি বিভিন্ন ছদ্মনামেও লিখেছেন তিনি।

এই সম্পর্কিত আরো

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু