বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

জিকিউ বলপেনের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ০৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছিল ১ টাকা ০৪ পয়সা আয় ।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ০.০১ টাকা ।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৯ টাকা ২৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২০ টাকা ০৬ পয়সা।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৯৮৬ সালে পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মুলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৮ কোটি ৯২ লাখ ৮০ টাকা। কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১০০ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৯ লাখ ২৮ হাজার ৯১ টি। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৪১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১ দশমিক ৪৭ শতাংশ শেয়ার, বিদেসী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০ দশমিক ০৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে ।

কোম্পানিটি বর্তমানে ’বি’ ক্যাটাগরিতে রয়েছে। ডিএসইতে আজ (১৫ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ১১৩ টাকা ৪০ পয়সা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ