মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খেলাধূলা

নারী বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ ভেন্যুতে পরিবর্তন এনেছে আইসিসি। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন হয়েছে। কিন্তু ম্যাচের তারিখ বা সময়ে কোন পরিবর্তন হয়নি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ আজ এক বিবৃতিতে নারী বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তনের কথা জানিয়েছে।

গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল শিরোপা জয় উদযাপনের সময় পদদলিত হয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১১ জন মারা যান। ফলে ব্যাঙ্গালুরুর এই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন শঙ্কার মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হারাল কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন।

পূর্বের সূচি অনুযায়ী ২৬ অক্টোবর ব্যাঙ্গালুরুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এখন নাভি মুম্বাইয়ের ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

এছাড়াও পূর্বে ঘোষিত সূচি অনুসারে শ্রীলংকার কলম্বোতে দু’টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ম্যাচ দু’টি ছিল পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে। নতুন সূচি অনুযায়ী কলম্বোতে শুধু পাকিস্তানের বিপক্ষেই খেলবে নিগার সুলতানার দল। শ্রীলংকার বিপক্ষে ২০ অক্টোবরের ম্যাচটি নাভি মুম্বাইয়ে খেলবে তারা।

আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ইংল্যান্ড এবং ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের গুয়াহাটিতে খেলবে বাংলাদেশ। ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো ভারতের বিশাখাপত্নমে ম্যাচ আছে বাংলাদেশের। এরপর ২০ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে এবং ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে নাভি মুম্বাইয়ে খেলবে টাইগ্রেসরা।

ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। ভেন্যু পরিবর্তনে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে গুয়াহাটিতে।

২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর ফাইনাল দিয়ে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত