বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

ওরিয়ন ফার্মার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর পুরোটাই নগদ লভ্যাংশ।

রবিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৬২ পয়সা ।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮১ টাকা ১৫ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৬২ পয়সা।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ১০ টাকা ৬৫ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ৪ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

ওরিয়ন ফার্মা লিমিটেড ২০১৩ সালে পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মুলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ২৩৪ কোটি টাকা। কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮৮৭ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৪০ লাখ।কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৩১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২০ দশমিক ২৭ শতাংশ শেয়ার, বিদেসী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১ দশমিক ১৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে ।

কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে রয়েছে। ডিএসইতে আজ (১২ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ৭৯ টাকা ৬০ পয়সা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ