শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী সরকারের ‘দুই মাস পূর্তি’: - বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন লেবাননে যুদ্ধবিরতি শুরু: - হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের ব্যাটিং ব্যর্থতায় হারে সিরিজ শুরু বাংলাদেশের আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা: - যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা জোরধার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত আরও ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়

৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অতিরিক্ত ডিআইজিদের মধ্যে পুলিশ অধিদপ্তরের রেবেকা সুলতানাকে সিআইডিতে, রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মো. আশরাফুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ফারুক আহমেদকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মিজানুর রহমানকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

এছাড়াও, পুলিশ সুপারদের (এসপি) মধ্যে হাইওয়ে পুলিশের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে, বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সাখাওয়াত হোসেনকে রাজারবাগ পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের মো. খাইরুল আলমকে ট্যুরিস্ট পুলিশে, পিবিআইয়ে বদলির আদেশপ্রাপ্ত খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পুলিশ অধিদপ্তরে, নোয়াখালী পিটিসির মীর আবু তৌহিদকে সিআইডিতে, ট্যুরিস্ট পুলিশের মো. মিজানুর রহমানকে এপিবিএনে, খুলনার উপপুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানকে সিআইডিতে, কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সৈকত শাহীনকে শিল্পাঞ্চল পুলিশে, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) কাজী মো. আবদুর টেরোরিজম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. আব্দুল্লাহ আল ইয়াছিনকে বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে ও সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে।

এতে বলা হয়েছে- জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই সম্পর্কিত আরো

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী

সরকারের ‘দুই মাস পূর্তি’: বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

লেবাননে যুদ্ধবিরতি শুরু: হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

ব্যাটিং ব্যর্থতায় হারে সিরিজ শুরু বাংলাদেশের

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা: যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা জোরধার

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

আরও ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী