শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক
সারাদেশ

হিমছড়িতে স্রোতের তোড়ে ভেসে যান বগুড়ার দুই শিক্ষার্থীসহ ৩ জন

বগুড়া প্রতিনিধি: কক্সবাজারের হিমছড়ি সৈকতে বেড়াতে গিয়ে বগুড়ার আমিনুল ইসলাম ও আসিফ আহমেদ নামের দুইজনসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী সমুদ্রে গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে যান। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও বাকি দু’জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে হিমছড়ির সমুদ্রসৈকতের বাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। বাবা কে এম আনিসুর রহমান।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন-অরিত্র হাসান বগুড়ার দক্ষিণ সনসনিয়ার আমিনুল ইসলামের ছেলে ও আসিফ আহমেদ বগুড়া সদরের নারুলি দক্ষিণের রফিকুল ইসলামের ছেলে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে যান। আজ সকালে হিমছড়ি সৈকতে ঘুরতে গিয়ে তারা দুইভাগে ভাগ হয়ে যান, দুজন বাঁধের ওপর বসে থাকেন, আর বাকি তিনজন নেমে যান পানিতে গোসলের জন্য। কিছুক্ষণ পরেই সাগরের স্রোত তীব্র হয়ে ওঠে। আর তখনই পানিতে থাকা তিনজন স্রোতে ভেসে যান। সাদমান রহমান সাবাবের মরদেহ দ্রুত উদ্ধার করা হলেও অরিত্র ও আসিফ এখনো নিখোঁজ।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, “পাঁচ বন্ধু মিলে সৈকতে যায়। তিনজন নিচে নেমে গোসল করছিলেন। হঠাৎ সাগরের ঢেউয়ে তারা তলিয়ে যায়। সাদমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন নিখোঁজ রয়েছে।” তিনি আরও বলেন, “আবহাওয়া খারাপ থাকায় সমুদ্র উত্তাল। উদ্ধার কাজ চালাতে একটু বেগ পেতে হচ্ছে।”

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “সাদমান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড সদস্যরা একসঙ্গে তল্লাশি চালাচ্ছেন।”

এই সম্পর্কিত আরো

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক