December 14, 2025 - 7:10 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়বিগত ৩ নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের আগামীতে সুযোগ দেওয়া হবে না: সিইসি

বিগত ৩ নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের আগামীতে সুযোগ দেওয়া হবে না: সিইসি

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক ; যে সকল বিদেশি পর্যবেক্ষক বিগত তিন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ বলে বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন। ইইউসহ অনেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেবো না।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি ও আগামী নির্বাচন আমরা ঠিকমত সম্পূর্ণ করতে পারব কি না এ বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন। আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত আমরা জানিয়েছি। বিশেষ করে আমরা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা শুরু করব। ম্যাসিভ স্কেলে সারা দেশব্যাপী ভোটার এডুকেশন শুরু করব। নির্বাচনে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের ট্রেনিংয়ে কানাডা আমাদের সহযোগিতা করবে। আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটারদেরকে কি রকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন।

তিনি বলেন, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি, যেদিন নির্ধারণ হবে সময়সীমা ধরে তার দুই মাস আগে সবাইকে জানিয়ে দেয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কানাডার সহায়তা চেয়েছে বলে উল্লেখ করেন সিইসি বলেছেন, দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিংসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়া নিয়ে আলোচনা হয়েছে।

সিইসি বলেন, কানাডার হাইকমিশনার জানতে চেয়েছেন, নির্বাচনের সময়ে এআই ব্যবহার অপব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিষয়ে। যেহেতু কিছুদিন আগে কানাডায় নির্বাচন হয়েছে সেখানে তাদের এআই সম্পর্কিত বিষয়গুলোর মুখোমুখি হতে হয়েছে। আমরা কানাডার কাছে নির্বাচনের বিষয়ে কিছু সহযোগিতা চেয়েছি। হাইকমিশনার আমাদের আশ্বস্ত করেছেন বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সহযোগিতা করবেন।

এর আগে সকালে সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে যান কানাডিয়ান হাইকমিশনারসহ দুই সদস্যের প্রতিনিধি দল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...