January 18, 2026 - 11:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনহাসপাতালে ফরিদা পারভীন, আর্থিক সাহায্যের প্রয়োজন নেই জানালেন ছেলে

হাসপাতালে ফরিদা পারভীন, আর্থিক সাহায্যের প্রয়োজন নেই জানালেন ছেলে

spot_img

বিনোদন ডেস্ক: লালন-সম্রাজ্ঞী লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিন দিন আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে কিছুটা উন্নতি হলে রোববার (৬ জুলাই) থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।

এরইমধ্যে নেটদুনিয়ায় সংবাদ ছড়িয়ে পড়েছে অর্থের অভাবে উন্নত চিকিৎসা পাচ্ছেন না জনপ্রিয় এ সংগীতশিল্পী।

সত্যি কী অর্থনৈতিক সংকটে পড়েছেন ফরিদা পারভীন? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী।

অর্থ সংকটে উন্নত চিকিৎসা পাচ্ছেন না ফরিদা পারভীন, এ খবর জানতে পেরে কষ্ট পেয়েছেন শিল্পী। তা জানিয়ে ইমাম জাফর নোমানী বলেন, “যারা বিভিন্ন কথা ছড়াচ্ছেন তারা আম্মাকে কতটা সম্মান ও ভালোবাসেন তা আমার জানা নেই। তারা যদি সত্যি আম্মাকে সম্মান করতেন তাহলে এভাবে সম্মান নষ্ট করতেন না। বিভ্রান্তিকর নিউজগুলো যখন তার সামনে আসে তখন বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সংবাদগুলোর প্রভাব সরাসরি আম্মার ওপরেও পড়ছে। সে তো এগুলো নিতে পারছেন না। তার আত্মসম্মানের জায়গাটা তিনি খুব ভালোভাবে উপলব্ধি করেন। অসুস্থ অবস্থায় পরিচিত কারো থেকে এ ধরণের কথা জানতে পারলে বেশি অসুস্থ হয়ে যান।”

ফরিদা পারভীন অসুস্থ হওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যোগাযোগ করেছে। তা স্মরণ করে ইমাম জাফর নোমানী বলেন, “২০১৯ সাল থেকে ওনার (ফরিদা পারভিন) কিডনির সমস্যা। অনেকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। ডায়ালাইসিস শুরু হওয়ার পর থেকে তার শরীরটা খারাপ। এখন সবরকম চিকিৎসা চলছে। ওনার অসুস্থতার কথা জানার পর উপদেষ্টারা অনেকেই যোগাযোগ করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়েছে, আর্থিক সহায়তা লাগবে কিনা? মন্ত্রণালয় থেকে সাহায্য করতে চাওয়ার বিষয় জানতে পারলে আমার আম্মা (ফরিদা পারভীন) কোনো অনুদান নিতে রাজি হননি।”

সরকার যে অনুদান দিতে চেয়েছেন, তা দুস্ত শিল্পীদের দেওয়ার কথা বলেছেন ফরিদা পারভীন। এ তথ্য উল্লেখ করে ইমাম জাফর নোমানী বলেন, “আম্মা জানিয়েছেন চিকিৎসার খরচ বহন করার মতো সক্ষমতা আমার পরিবারের আছে। তিনি (ফরিদা পারভীন) প্রস্তাব দিয়েছেন, সরকার যে অনুদানটা তাকে দিতেন সেটা অসহায় ও দুস্ত শিল্পী যারা আছেন তাদেরকে দেওয়ার জন্য বলেছেন। আর্থিক অনুদান না নেওয়ার বিষয়টা খুব সম্মানের সঙ্গে অস্বীকৃতি জানিয়েছেন।”

অর্থনৈতিক স্বচ্ছলতার কথা জানিয়ে ইমাম জাফর নোমানী বলেন, “আমাদের জায়গা থেকে আম্মার চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য যথেষ্ট সামর্থ্য আছে। তাছাড়া আমরা যদি ব্যয়ভার বহন নাও করি, আম্মা তার নিজের অর্থ দিয়ে নিজের চিকিৎসা করার সামর্থ্য রাখেন।”

এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে ফরিদা পারভীনের জন্য অর্থ সংগ্রহের কাজ করছে— এ খবরও পেয়েছে ইমাম জাফর নোমানী। এ বিষয়ে তার পরিষ্কার বক্তব্য—“আম্মার চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই। এ ধরনের কোনো আবেদন আম্মা বা আমাদের পক্ষ থেকে করা হয়নি।”

প্রসঙ্গত, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীতের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন। এরপর ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে তিনি সবার মন জয় করেন। লালনসংগীতে তার সরাসরি তালিম সাধক মোকসেদ আলী শাহর কাছ থেকে নেয়া। পরবর্তীতে এই ধারার এক অনন্য কণ্ঠ হয়ে উঠেন তিনি।

১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ফরিদা পারভীনকে একুশে পদক প্রদান করা হয়। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে সম্মাননা পান। এরপর ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার পান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...