শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
ভিডিও গ্যালারী

জয়ার ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক : দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে। আর সেই ট্রেলারই শেয়ার করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজে!

শুক্রবার (৪ জুলাই) বিগ বি’র সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে যেন বিশ্বাসই করতে পারেননি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও অভিনেত্রী জয়া আহসান। “টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল”—এই বার্তা পেয়েই বাকরুদ্ধ অনিরুদ্ধ। তার কথায়, “এটা শুধু শুভেচ্ছা নয়, এটা আশীর্বাদ। মনে হলো, যেন কাঁধে কেউ হাত রেখে বলছে—চল এগিয়ে যাই।”

অন্যদিকে, সেই মুহূর্তে বিমানবন্দরে বসে জয়া অহসান পড়ছিলেন একের পর এক শুভেচ্ছাবার্তা। অমিতাভ বচ্চনের মতো আইকন তাদের সিনেমার পাশে দাঁড়িয়েছেন, শেয়ার করেছেন ট্রেলার—এটা তার কাছে “পরম পাওয়া”। জয়া বলেন, “আমাদের বড় হয়ে ওঠা যাকে দেখে, সেই মানুষটি আজ আমার কাজের পাশে দাঁড়িয়েছেন। এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব।”

‘ডিয়ার মা’এর ট্রেলারে দেখা যাচ্ছে, মা-সন্তানের আত্মিক সম্পর্কের জটিল ও আবেগপ্রবণ এক ছবি। মায়ের চরিত্রে এক ভিন্নধর্মী জয়া অহসান, যিনি নিজেও সিনেমাটির জন্য দারুণ উত্তেজিত। জানালেন, ফ্লাইট ধরার আগে মায়ের সঙ্গে একটু দেখা করেই যাবেন। “মাকে না বলে পারব না, অমিতাভজি আমাদের কাজকে আশীর্বাদ করেছেন।”

পরিচালক অনিরুদ্ধ জানান, “ছবির নামে যেহেতু মা রয়েছে, সেখানে মায়ের আশীর্বাদ না থেকে পারে না। গল্পটা বলার ইচ্ছা থেকেই সিনেমা বানানো, ফলাফল যা-ই হোক, মন দিয়ে কাজ করেছি। ছোটবেলা থেকে মা সেটাই শিখিয়েছিলেন।”

Imported from WordPress: image-12.png

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস