বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
সারাদেশ

পাখির বাসা থেকে বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পাখির বাসা থেকে বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল ( ১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর উপজেলার পয়ারি ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী পয়ারি গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে উপজেলার খালসাইদকোনা গ্রামের নাজমুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নাবিল কালীবাড়ি এলাকার একটি রাইসমিলের পাশে করইগাছের ওপর পাখির বাসা থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত