January 18, 2026 - 11:42 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাদুর্দান্ত জয় ইংল্যান্ডের, ৫ সেঞ্চুরিতেও ইতিহাসে প্রথম হারের লজ্জার রেকর্ড ভারতের

দুর্দান্ত জয় ইংল্যান্ডের, ৫ সেঞ্চুরিতেও ইতিহাসে প্রথম হারের লজ্জার রেকর্ড ভারতের

spot_img

স্পোর্টস ডেস্ক: এক টেস্টে পাঁচ সেঞ্চুরি! ভারতের টেস্ট ইতিহাসে আগে কখনও কেউ করেনি। কিন্তু দিনের শেষে সেই রেকর্ডের ম্য়াচেও হারতে হল টিম ইন্ডিয়াকে। পঞ্চম দিনে শেষ ইনিংসে ৩৭১ রান তুলে ফেলল ইংল্যান্ড। অবিশ্বাস্যভাবে হেরে গেল ভারত।

ইংল্যান্ডের ব্যাটাররা কার্যত অসাধ্য সাধন করলেন। শেষদিন জয়ের জন্য দরকার ছিল ৩৫০ রান। টেস্টে শেষদিনে ব্য়াট করতে নেমে দূরন্ত শুরু করেন দুই ওপেনার। প্রথম উইকেটেই প্রায় অর্ধেক রান ওঠে যায়। ক্রলি ৬৫ রানে আউট হলেও ডাকেট ১৪৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে গেলেন। ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ১৮৮ রানে। দুই ওপেনার আউট হওয়ার পর ওলি পোপ এবং হ্যারি ব্রুকও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। একটা সময় মনে হচ্ছিল ভারত ম্যাচে ফিরলেও ফিরতে পারে।

শেষদিকে জো রুট, বেন স্টোকস এবং জেমি স্মিথ ম্যাচ শেষ করে দিলেন। পাঁচ উইকেট খুইয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এদিন জঘন্য বোলিং করলেন যশপ্রীত বুমরারা। প্রসিদ্ধ কৃষ্ণ ওভারে ৬ রানেরও বেশি করে বিলোলেন। শার্দূল ঠাকুর রান দিলেন ওভারে পাঁচেরও উপরে। সিরাজ এবং বুমরাহ ভালো বল করলেও ভাগ্য এবং ফিল্ডাররা তাঁদের সঙ্গ দেননি। গোটা ম্যাচে টিম ইন্ডিয়া অন্তত গোটা আটেক ক্যাচ ছেড়েছে। দ্বিতীয় ইনিংসেও একাধিক ক্যাচ মিস হয়েছে।

টেস্ট ইতিহাসে এর আগে পাঁচজন ব্যাটার শতরান করলে সেই দল জয় পেয়েছে—এমন ঘটনা ঘটেছে পাঁচবার। ভারতের শতরানের ঘটনা ষষ্ঠবার হলেও, তারাই প্রথম দল যারা এত শতরানের পরও জয় পাননি। সফরকারী দলের মধ্যে দ্বিতীয় দল হিসেবে এক ম্যাচে পাঁচ শতরান করল ভারত। এর আগে ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটার এক ইনিংসেই শতরান করেছিলেন। সেবার ৮ উইকেটে ৭৫৮ রান করে ডিক্লেয়ার করেছিল অস্ট্রেলিয়া।

এছাড়া হেডিংলে টেস্টের শেষ দিনে রান তাড়া করে জয় পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে তারা ৩৫০ রান তুলে ম্যাচ জিতে নেয়। এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার দখলে—১৯৪৮ সালে লিডসেই ৪০৪ রান করে জয় পেয়েছিল তারা। তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, যারা ১৯৬৯ সালে অকল্যান্ডে ৩৪৫ রান তাড়া করে জিতেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...