January 19, 2026 - 11:11 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবাংলাদেশে মে মাসের পিএমআই সূচক ৫৮.৯: দ্রুততর প্রবৃদ্ধির ইঙ্গিত

বাংলাদেশে মে মাসের পিএমআই সূচক ৫৮.৯: দ্রুততর প্রবৃদ্ধির ইঙ্গিত

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মে মাসে ৬.০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮.৯ পয়েন্টে পৌঁছেছে। যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে দ্রুততর প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

রোববার (১৫ জুন) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি, উৎপাদন ও সেবা খাতের অগ্রগতির ফলে মে মাসে সামগ্রিক পিএমআই সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও নির্মাণ খাতের প্রবৃদ্ধির গতি অপরিবর্তিত রয়েছে।

পিএমআই সূচকটি এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম) এর কারিগরি সহযোগিতায় তৈরি হয়েছে। এটি দেশের অর্থনৈতিক গতিপ্রকৃতি সম্পর্কে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করে।

প্রতিবেদন অনুযায়ী, কৃষি খাত টানা অষ্টম মাসে প্রবৃদ্ধি দেখিয়েছে এবং তা আরও ত্বরান্বিত হয়েছে। নতুন ব্যবসা, উৎপাদন, কর্মসংস্থান, ইনপুট খরচ এবং অর্ডার ব্যাকলগ সূচক প্রবৃদ্ধির দিকেই গেছে।

উৎপাদন খাত টানা নবম মাসে প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও অর্ডার ব্যাকলগ সূচক এখনও সংকোচনের মধ্যে রয়েছে, তবে তার গতি কিছুটা হ্রাস পেয়েছে।

নির্মাণ খাত টানা ছয় মাস ধরে প্রবৃদ্ধি দেখালেও মে মাসে তা অপরিবর্তিত ছিল। কিছু সূচকে ইতিবাচক পরিবর্তন এলেও নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সূচকে সংকোচন দেখা গেছে।

সেবা খাত টানা অষ্টম মাসে প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যবসায়িক কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগ সূচক আবার প্রবৃদ্ধির দিকে ফিরেছে, যদিও কর্মসংস্থানের প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়েছে।

ভবিষ্যৎ ব্যবসার সূচক অনুযায়ী, কৃষি খাত ছাড়া অন্যান্য খাতে প্রবৃদ্ধির হার কিছুটা কমে গেছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ বলেন, ‘সর্বশেষ পিএমআই রিডিং ইঙ্গিত দেয় যে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। যা রপ্তানি নির্ভর উৎপাদনের গতি এবং ঈদ উৎসবকে কেন্দ্র করে কৃষি ও এর সাপ্লাই চেইনের অগ্রগতির উপর নির্ভর করেছে। তবে নির্মাণ খাত এখনো পর্যন্ত প্রবৃদ্ধির ক্ষেত্রে স্থবির অবস্থানে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...