মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: - ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ: ইসি সচিব এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার নিউইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলি: - সমালোচনার মুখে মেয়র মামদানি ভোটের মাঠে রাজনীতি, শেয়ারবাজারে আশার আলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - দুই ঘণ্টা পরপর ভোটের তথ্য জানাবে ইসি
আন্তর্জাতিক

ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরসহ বিভিন্ন স্থানে নতুন করে ইরানের ছোড়া প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। হামলায় ইসরায়েলের একটি ভবনের ৩৫ জন নিখোঁজ।

শনিবার (১৪ জুন) রাতে ইরানের দ্বিতীয় দফার হামলায় পুরো ইসরাইলে সাইরেন বেজে উঠেছে। হাইফা এবং তেল আবিবসহ বেশ কিছু শহর লক্ষ্য করে হামলা চালায় ইরান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালানোর পর ইরানও একযোগে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত স্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের দ্বিতীয় ধাপে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরাইলে।

ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হাইফা এবং কিরিয়াত এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব ক্ষেপণাস্ত্র মাটিতে আঘাত করেছে না কি বাধা দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তাদের বিমান বাহিনীও বর্তমানে তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তৎপরতা চলছে।

ইসরাইলের ফায়ার সার্ভিস বলছে, তারা দেশের উপকূলীয় এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও আগুন লাগার ঘটনা দেখেছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এবার আক্রমণটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয়েছে। হাইফা এবং তেল আবিবকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের

কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ: ইসি সচিব

এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলি: সমালোচনার মুখে মেয়র মামদানি

ভোটের মাঠে রাজনীতি, শেয়ারবাজারে আশার আলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: দুই ঘণ্টা পরপর ভোটের তথ্য জানাবে ইসি