December 13, 2025 - 10:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনপরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটির মামলা অক্ষয় কুমারের!

পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটির মামলা অক্ষয় কুমারের!

spot_img

বিনোদন ডেস্ক: কয়েক দিন আগেই বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল জানিয়ে দিয়েছিলেন তিনি ‘হেরা ফেরি ৩’ ছবিতে থাকছে না। কোনও মত বিরোধ নয়, ব্যক্তিগত কারণেই নাকি সরে দাঁড়িয়েছেন ‘হেরা ফেরি’-র অপরিহার্য চরিত্র ‘বাবুরাম’। আর তার পরেই চমকে দিলেন স্বয়ং অক্ষয় কুমার। জানা যাচ্ছে পরেশের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকার মামলা করতে চলেছেন তিনি।

অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর তরফে পরেশকে আইনি নোটিস পাঠানো হয়েছে। অপেশাদারিত্বের কারণে প্রযোজনা সংস্থার ক্ষতি, ‘হেরি ফেরি ৩’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েও তা ভঙ্গ করা, শুটিং শুরুর পর সরে দাঁড়ানোর অভিযোগ তোলা হয়েছে পরেশের বিরুদ্ধে।

গত সপ্তাহেই পরেশ জানিয়ে দিয়েছিলেন, তিনি এই কমেডি ছবিতে অভিনয় করছেন না। কারণ হিসাবে তেমন স্পষ্ট কিছু না জানালেও বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর ভাল লাগছে না কাজ করতে। আর তার পরেই অনুরাগীদের মধ্যে ছবি নিয়ে উৎসাহে ভাটা পড়ে।

‘হেরা ফেরি’ ফ্র্যানচাইজ়ির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার প্রযোজক ফিরোজ় নাদিয়াওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন অক্ষয়। তৃতীয় ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হচ্ছিল। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়ে গিয়েছিল গত এপ্রিল মাসেই। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা করেন তিনি সরে দাঁড়াচ্ছেন। স্পষ্ট করে দেন, কাজ নিয়ে বা অর্থ সংক্রান্ত কোনও মতবিরোধ ঘটেনি তাঁর সঙ্গে। সূত্রের খবর, প্রায় তিনগুণ পারিশ্রমিক পাচ্ছিলে পরেশ এই ছবির জন্য।

আইনি পরামর্শদাতাদের একটি সূত্র দাবি করেছে, “পরেশ পেশাগত এবং বাণিজ্যিক নীতি লঙ্ঘন করেছেন। কাজ যদি করতে না চান, তা হলে আইনি চুক্তি সই করার আগেই তা জানাতে পারতেন। প্রযোজক ইতিমধ্যেই বহু টাকা খরচ করে ফেলেছেন শুটিংয়ের জন্য।” ওই সূত্রের দাবি, “হলিউডের মতো বলিউড তারকাদেরও বোঝার সময় হয়েছে প্রযোজক তাঁদের মর্জি মতো অর্থ খরচ করতে বসে নেই।”

এ দিকে ওয়াকিবহাল মহলে শুরু হয়েছে আলোচন, ৩৫ বছরের বলিউড জীবনে এই প্রথম কোনও সহকর্মীর বিরুদ্ধে মামলা করছেন খিলাড়ি কুমার। তবে পরেশের জীবনে এমন হঠাৎ সরে আসার ঘটনা নতুন নয়। এর আগে তিনি ‘ওহ মাই গড ২’ ছবি থেকেও সরে এসেছিলেন ২০২৩ সালে। সে বার দাবি করেছিলেন, তাঁর চিত্রনাট্য পছন্দ হচ্ছে না। ২০০৯ সালেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কথা দিয়ে কথা না রাখার। সে বার তিনি সরে এসেছিলেন শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকে। ঘটনাচক্রে সে ছবির পরিচালকও ছিলেন প্রিয়দর্শন। সূত্র-আনন্দবাজার।

আর পড়ুন:

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...