শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত: - অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: - টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী সূচকের পতনে লেনদেন শেষ অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ! এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ: - নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ইরান যুদ্ধ : জালানি তেল সংকটে বাংলাদেশ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
আইন-আদালত

সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আইএফআইসি ব্যাংকের ৪ কোটি ১৫ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার ও ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের এ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। চলতি বছরের ১৮ জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন আদালতে উপস্থিত না হওয়ায় ১৯ জানুয়ারি সাকিবসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ।

পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। এরপর ৩০ দিন পার হলেও সাড়া না পেয়ে আদালতে এই মামলা করা হয়।

উল্লেখ্য, তারকা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তিনি আসামি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলেন জানা গেছে।

আরও পড়ুন:

মাঠেই অসুস্থ হয়ে পড়লেন তামিম, নেওয়া হলো হাসপাতালে

নিষেধাজ্ঞা শেষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন টেইলরের

এই সম্পর্কিত আরো

মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত: অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

সূচকের পতনে লেনদেন শেষ

অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ইরান যুদ্ধ : জালানি তেল সংকটে বাংলাদেশ

দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে