বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
খেলাধূলা

নিষেধাজ্ঞা শেষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন টেইলরের

স্পোর্টস ডেস্ক: দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে আইসিসি কর্তৃক সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডর টেইলর।

২০২১ সালের সেপ্টেম্বরে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেইলর। ২০২২ সালের জানুয়ারিতে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার চারটি ধারা ভঙের দায়ে নিষিদ্ধ হন তিনি। এ বছরের জুলাইয়ে নিষেধাজ্ঞা শেষ হবে টেইলরের।

নিষেধাজ্ঞা শেষে অবসর ভেঙ্গে আবারও ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন টেইলর। কারণ ঘরের মাঠে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে চান তিনি।

২০২৭ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ঘরের মাঠের আগামী বিশ্বকাপ নিয়ে ইএসপিএনক্রিকইনফোর সাথে আলাপকালে টেইলর বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলা বিশেষ কিছু। গত কয়েকটি বিশ্বকাপে আমাদের খারাপ পারফরমেন্স ছিল। আশা করি আমরা সবকিছু বদলে দিতে পারব।’

ঘরের মাঠে আগামী বিশ্বকাপে খেলার জন্য টেইলরকে রাজি করিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। টেইলর বলেন, ‘আমি এখনও খেলতে চাই এবং খেলোয়াড় হিসেবে প্রভাব রাখতে পারব বলে বিশ্বাস। আগে দেখতে চাই, শারীরিক ও মানসিকভাবে আমি কোন অবস্থায় আছি। যদি মনে হয় হচ্ছে না, তারপরও অন্য কিছু ভাবব না।’

তিনি আরও বলেন, ‘আমাকে অনেক সমর্থন করছেন গিভমোর। কোচ হিসেবে ক্যারিয়ার গড়ার কথা বাদ দিতে বলেছেন এবং জিজ্ঞেস করেছেন, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবো কিনা? তখন আমার বয়স হবে ৪১ বছর। তবে ধৈর্য্য ধরে খেললে সেরাটা দিতে পারব।’

আগামী বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার আঞ্চলিক বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে। টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলার জন্য নিজেকে নিয়ে কিছু কাজ করতে চান টেইলর।

তিনি বলেন, ‘নিজেকে অবশ্যই টেস্ট ও ওয়ানডেতে দেখছি আমি। টি-টোয়েন্টিতে এমন কিছু, যার জন্য সত্যিই নিজের আরও উন্নতির চেষ্টা করতে হবে। এজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।’

২০০৪ সালে অভিষেকের পর ২০২১ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ৩৪ টেস্টে ২৩২০ রান, ২০৫ ওয়ানডে ৬৬৮৪ রান এবং ৪৫ টি-টোয়েন্টিতে ৯৩৪ রান করেছেন টেইলর। তিন সংস্করণ মিলিয়ে জিম্বাবুয়েকে ৭১ ম্যাচে নেতৃত্ব দেন তিনি।

এই সম্পর্কিত আরো

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক