বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয়

ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকার গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) সকালে ইউএন হাউজ উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব।

উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন মহাসচিব। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

Imported from WordPress: image-50.png

অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন মহাসচিব।

এছাড়া বিকালে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় চারদিনের সফরে ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। 

এই সম্পর্কিত আরো