December 9, 2025 - 11:54 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়মাগুরার শিশুটির মৃত্যু: প্রধান উপদেষ্টার শোক, আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

মাগুরার শিশুটির মৃত্যু: প্রধান উপদেষ্টার শোক, আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, মাগুরায় নির্যাতিত শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেছে। চিকিৎসকরা দুপুর ১টায় শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এ ছাড়া শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্যও প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রেস উইং।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...