বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
বিনোদন

বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না: অভিষেক

বিনোদন ডেস্ক: আগামী ১৪ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের নতুন ছবি ‘বি হ্যাপি’। রুপালি পর্দায় অনেকবার বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। এ সিনেমার গল্পও বাবা-মেয়েকে কেন্দ্র করে এগিয়েছে।

বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত অভিষেক। প্রচারের সময় ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বাবা-মা ও সন্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। অভিষেক বলেন, ‘বাবা-মা কখনওই সন্তানের বন্ধু হতে পারেন না।

অভিষেক বচ্চন বলেন, “অনেক সময় আমরা ভুলে যাই, একজন বাবা কীসের মধ্য দিয়ে যাচ্ছেন। আমার মনে হয়, পুরুষরা প্রকাশ করার ক্ষেত্রে খুব একটা ভালো না। এটি তাদের বড় একটি দুর্বলতা। তাদের খুব নীরবে যেকোনো দায়িত্ব বা চাপ গ্রহণ করে তা এগিয়ে নিয়ে যেতে হয়।”

সন্তানের কাছে বাবা কখনো মায়ের বিকল্প হতে পারেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “বাবা কখনো মায়ের বিকল্প হতে পারে না। নারীরা উচ্চতর জাতি। কিন্তু একজন বাবার কাজকে অবহেলা করা উচিত নয়। মাঝে মাঝে বলা উচিত— বাবা হয়তো একজন মায়ের তুলনায় কিছুই না, কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেন।”

বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না বলে মনে করেন অভিষেক। তার ভাষায়, “সন্তানের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আপনি আপনার সন্তানের বন্ধু হতে পারবেন না। আপনি তাদের বাবা-মা। আপনি তাদের লালন-পালন, সুরক্ষা এবং তাদের পথ দেখাবেন। আপনাকে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হতে হবে, যাতে তারা আপনার উপর আস্থা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনি প্রথম ব্যক্তি যাকে তারা ফোন করার কথা ভাববে, দিন শেষে আপনিই তাদের বাবা-মা।”

রেমো ডি’সুজা নির্মিত ‘বি হ্যাপি’ সিনেমায় সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— নোরা ফাতেহি, নাসের, ইনায়েত ভার্মা, জনি লিভার এবং হারলিন শেট্টি।

এই ছবিতে এক বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের গল্প দেখানো হয়েছে, যে গল্পে মেয়ের স্টেজে নাচ করার স্বপ্ন পূরণ করবেন সিঙ্গেল বাবা অভিষেক। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন:

এবার টিভি পর্দায় ‘দরদ’

প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

ধর্ষকের শাস্তি মৃত‍্যুদণ্ড হওয়া দরকার: নিলয় আলমগীর

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ