বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
সারাদেশ

নোয়াখালীতে শিশু ধর্ষণে চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো.জাকির হোসেন (৩০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির আবুল খায়ের মন্টু সওদাগরের ছেলে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার দত্তের দিঘীর পাড় এলাকার জাহাঙ্গীরের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে মাদরাসা ছুটি হলে শিশুটি পায়ে হেঁটে মাদরাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কিছু দূর আসার পর একই এলাকার মন্টু সওদাগরের ছেলে জাকিরের সাথে শিশুটির দেখা হয়। তখন শিশুটিসহ আরো দুজন মাদরাসার শিক্ষার্থীকে জাকির তার মোটরসাইকেল যোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠায়। মন্টু সওদাগরের দোকানের সামনে আসার পর দুইজন শিশুকে নামিয়ে দিলে তারা বাড়ি চলে যায়। তখন শিশুটিকে মোটরসাইকেল থেকে নামিয়ে মন্টু সওদাগরের দোকানের পাশের পরিত্যক্ত একটি খালি কক্ষে নিয়ে যায়। সেখানে মেয়েটির ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে জাকির এই কথা কাউকে বললে তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তার পরিহিত পায়জামা পরিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ