বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
জাতীয়

দেশে দারিদ্র্য সীমার নিচে ১৯.২ শতাংশ মানুষ

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এরমধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও গ্রামে ২০ শতাংশের বেশি দরিদ্রদের বসবাস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’ এ এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি (৬৩ দশমিক ২ শতাংশ) দরিদ্র মানুষ বসবাস করে মাদারীপুরের ডাসার উপজেলায়। ঢাকা বিভাগের আওতাধীন এই জেলায় দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি সবচেয়ে কম দরিদ্র মানুষ রয়েছে নোয়াখালী জেলায়, দারিদ্র্যের হার ৬ দশমিক ১ শতাংশ।

এদিকে সবচেয়ে বেশি (২৬ দশমিক ৬ শতাংশ) দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম (১৫ দশমিক ২ শতাংশ) দরিদ্রদের বসবাস চট্টগ্রাম বিভাগে। এছাড়া গবেষণায় আগের হিসাবের চেয়ে ঢাকায় দারিদ্র্যের হার ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৬ শতাংশ হলেও এই সময়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্রের হার কমেছে।

জরিপে দেখা গেছে, রাজধানীর কামরাঙ্গীরচরে ১৯.১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। ে২০১৭ সালের ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্র্যসীমা হলো দৈনিক আয় ২.১৫ ডলার। অর্থাৎ, দৈনিক ২.১৫ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবেন।

ঢাকায় দারিদ্র্যের হার কম এমন এলাকাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ধানমন্ডি– যেখানে মাত্র ১.৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এরপরে রয়েছে গুলশান (৩.২ শতাংশ), মোহাম্মদপুর (৪.৬ শতাংশ), রামপুরা (৬.৩ শতাংশ), বাড্ডা (৭.৪ শতাংশ), বনানী (১১.৩ শতাংশ) এবং মিরপুর (১২.৯ শতাংশ)।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্যের হার ১৯.৬ শতাংশ। আর সামগ্রিকভাবে দেশের দারিদ্র্যের হার ১৯.২ শতাংশ।

প্রতিবেদনে দেশজুড়ে বিত্তশালী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিস্তর অর্থনৈতিক বৈষম্যের চিত্র উঠে এসেছে। দেশে দারিদ্র্যের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সামনে আসা বিভিন্ন চ্যালেঞ্জগুলোকেও চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, দেশের গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ২০.৩ শতাংশ; শহরাঞ্চলে এই হার ১৬.৫ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ