মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি অর্থবছরের চার মাস - বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা সুন্দরা বিউটি এবার চট্টগ্রামের খুলশীতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাহি অ্যালুমিনিয়ামের এজিএমের স্থান পরিবর্ত অভিনেতা সোহেল খান আর নেই
advertisement
শেয়ারবাজার

মুন্নু সিরামিক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২০০ শতাংশ বেড়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৭৫ পয়সা।

তথ্য মতে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১৩ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় যা ছিল ১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ৮০ টাকা ১৩ পয়সা গত ৩০ জুন, ২০২৪ সালে যা ছিল ৭৯ টাকা ৯৯ পয়সা।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৩৯ টাকা যা ২০২৩ সালে ছিল ২.৯১ টাকা, ২০২২ সালে ছিল ১.০৩ টাকা, ২০২১ সালে ছিল .৯০ টাকা ও ২০২০ সালে ছিল .৫০ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৭৯.৯৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৮০.২৯ টাকা, ২০২২ সালে ছিল ৮৩.০১ টাকা, ২০২১ সালে ছিল ৫৭.৩৭ টাকা ও ২০২০ সালে ছিল ৫৯.৫০ টাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ