শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
বিনোদন

আমাকে দেখলে তো ৩০ বছরেরই মনে হয়: শাহরুখ খান

বিনোদন ডেস্ক: জন্ম ১৯৬৫ সালে। অর্থাৎ, এ বছর শেষ হওয়ার আগেই ৬০ বছরে পা দিবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক হিসাবে! এ সব কথা আদৌ মনে রাখেন শাহরুখ খান? রাখেন, তবে তাতে তাঁর আত্মবিশ্বাস টলে না। এখনও মঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে দেন দর্শকদের, পর্দা তো রয়েছেই। এবার দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে নিজেই দাবি করলেন, তাঁকে দেখতে এখনও ৩০ বছরের যুবকের মতোই রয়েছে!

এই মূহূর্তে শাহরুখ রয়েছেন দুবাইয়ে। সেখানেই চলছে তাঁর নতুন ছবি ‘কিং’-এর শুটিং। ইতিমধ্যে এই ছবির পরিচালক বদলেছেন। সুজয় ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়ে পড়েছে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে। আগামী দু’এক মাসে দেশে ফিরবেন শাহরুখ। তিনি নিজেই জানিয়েছেন, আসন্ন ছবির বেশ কিছু অংশের শুটিং হবে মুম্বাইয়েও। তবে এর বেশি কিছু তিনি জানাতে নারাজ। তিনি বলেছেন, “আমার পরিচালক খুব কড়া। তিনি বলে দিয়েছেন, ‘ছবিতে তুমি কী করছ, সে বিষয়ে কাউকে কিছু বলবে না।’ ফলে আমি বলতে পারব না আমাকে কী ভাবে দেখা যাবে। এটুকু বলতে পারি, আপনারা মজা পাবেন, বিনোদনে ভরপুর।”

দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সবই তাঁর নিজের গান। শুনিয়েছেন সংলাপ। আর তার পরই বলেছেন, “এ বছর আমি ৬০-এ পা দেব, কিন্তু সত্যিই আমাকে ৩০ বছরের মতো দেখতে লাগে।”

এখনও শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাব ভঙ্গি বজায় রেখে। গত বছর ‘জওয়ান’ ছবিতে অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক প্রৌঢ় রূপও ছিল। কাঁচা-পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক। তাঁর সংলাপই বেশি জনপ্রিয়। সূত্র-আনন্দবাজার।

সর্বশেষ পাওয়া সংবাদ