শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ট্রাকের ভিতর থেকে চালককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরগামী একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আয়ারল্যান্ড এর উপরে উঠে যায়। ভিতরে আটকা পড়েন ট্রাক চালক অপু (৪০) নামের একজন। আহত ট্রাক চালকের বাড়ী পটুয়াখালী জেলার রজপাড়া থানার সোলাপারা গ্রামে।

রোববার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার সময় মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রা থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক কোনাবাড়ী বাইমাইল এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আয়ারল্যান্ড এর উপরে উঠে যায়। পরে, ভিতরে আটকা পড়েন ওই ট্রাকের চালক।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডাণ ফায়ারসার্ভিস এর কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কোনাবাড়ী মর্ডাণ ফায়ার স্টেশন এর ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে একটি বালু বোঝাই ট্রাক কোনাবাড়ী বাইমেল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। ভিতরে আটকা পড়েন একজন ট্রাক চালক। পরে তাকে দুই ঘন্টার চেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ