মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শেরপুর সীমান্তে ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় সীমান্তে শাড়ি লেহেঙ্গা সানগ্লাস সহ ২ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার দুপুর পৌণে দুইটার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন আটক করে। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এদিকসেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কাযর্ক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। যে কোন সময় এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ