মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

রতনপুর স্টিলের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ৮৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ১৫৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

সূত্র মতে, দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসবিএসি ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৩৪ শতাংশ। আর ৪ দশমিক ০৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল ফিড মিল, টুং হাই নিটিং, আইসিবি ইসলামিক ব্যাংক, হামিদ ফেব্রিক্স, ফারইস্ট ইসলামী লাইফ, ফনিক্স ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ