শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ৩টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তল ৬ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা হতে তাকে আটক করা হয়।

আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। এ সময় আসাদুলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পরে তার পরিহিত জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

সর্বশেষ পাওয়া সংবাদ