মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

লভ্যাংশ বিতরণ করেছে বঙ্গজ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৪ নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

এছাড়া ডিএসই সূত্রে জানা যায়, গত ৫ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ,২০২৩ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২২ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি মূলধন নিয়ে ১৯৮৪ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার। রিজার্ভে রয়েছে ৮ কোটি ৩৯ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.৯৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৫.৭১ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .১০ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৬৩.২০ শতাংশ শেয়ার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ