বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১১ কোটি ৭৬ লক্ষ ৩২ হাজার ৫২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৯৩ কোটি ৩৮ লক্ষ ৪২ হাজার ৬০৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.৯৯ পয়েন্ট কমে ৫১৮১.৮৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.২৯ পয়েন্ট কমে ১৯০৮.৬৩ পয়েন্ট এবং এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.১৯ পয়েন্ট কমে ১১৫৬.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, স্কয়ার ফার্মা, এনআরবি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইসিবি, গোল্ডেন সন, ফাইন ফুডস, তৌফিকা ফুডস, এশিয়াটিক ল্যাব্রোটোরিজ ও ড্রাগন সোয়েটার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনারগাঁ টেক্সটাইল, এইচ আর টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, গোল্ডেন সন, দেশ গার্মেন্টস, ইনডেক্স এগ্রো, পাওয়ার গ্রিড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, তমিজুদ্দীন টেক্সটাইল ও স্টাইল ক্রাফট।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., দুলামিয়া কটন, এটলাস বাংলা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা. ১, ইবিএল ফার্স্ট মি. ফা. ও সিএপিএম বিডিবিএল মি. ফা. ১।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬২৫১৭৬০২৭৪৮৫.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ