মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

জেড ক্যাটাগরিতে এমারেল্ড অয়েল, উৎপাদন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পানিটির উৎপাদন কার্যক্রম ৬ মাসের অধিক সময় বন্ধ থাকায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উৎপাদন বন্ধ সংক্রান্ত বিষয় জানতে গত ২৭ নভেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কারখানায় অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে গত ০১ জানুয়ারী থেকে এখন পর্যন্ত উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন বন্ধ থাকলেও কারখানা একদিনের জন্যও বন্ধ হয়নি। এর ফলে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই।

কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ