বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

দেশের পরিস্থিতিতে ব্যবসা নিয়ে বিপাকে ওমর সানী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। এখন সেভাবে অভিনয়ে না দেখা যায় না তাকে। বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসা নিয়েই ব্যস্ততা তার। বছর দুই আগে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে চাপওয়ালা নামের রেস্টুরেন্ট খুলেছেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তার ব্যবসা নিয়ে আক্ষেপ করে অভিনেতা জানিয়েছেন দেশের সাম্প্রতিক অবস্থা এমন হবে জানতে পারলে এই ব্যবসায় নামতে না তিনি।

সম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। তিনি জানান দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

ভিডিও বার্তায় ওমর সানী বলেন, প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-আর্মি সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।

আওয়ামী লীগের সরকারের আলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে নানা সময় প্রতিবাদ করেছেন ওমর সানী। তবে সম্প্রতি দ্রব্যমূল্য নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বলে অনেকেই তার সমালোচনা করছিলেন। বিষয়টি নজর এড়ায়নি ওমর সানীর। এ বিষয়ে ওমর সানী বলেন, অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি। এরপরেই বাজারের বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথা বলেন ওমর সানী।

বিগত এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল সানীর কথাতেও।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন।

আরও পড়ুন:

এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর কত টাকার সম্পত্তি পাবেন সায়রা?

আবরারকে নিয়ে চলচ্চিত্র, মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর

অন্তর্বর্তী সরকারের কাছে আসিফের ৫ প্রশ্ন

সর্বশেষ পাওয়া সংবাদ