বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
সারাদেশ

গাজীপুরে প্যাকেজিং কারখানায় অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরণের ছাপার কাজ, কার্টুন তৈরী করা হতো। রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভিতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

আগুনে কারখানাটির তৈরী করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ সকল মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরীকৃত মাল ছিল। যা বুধবার ডেলিভারি দেওয়ার কাথা ছিল। এছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। অগ্নিকান্ডে কারখানার প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ