January 20, 2026 - 12:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশচিরকুট লিখে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

চিরকুট লিখে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে চিরকুট লিখে ৪ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ দুটো উদ্ধার করে।

নিহতরা হলেন- ওই গ্রামের অটো চালক আব্দুল মোমিন এর স্ত্রী জুলেখা বেগম (২৫) ও তার মেয়ে মুশফিকা (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলেখার স্বামী আব্দুল মোমিন অটো রিকশা নিয়ে সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরে তিনি জুলেখাকে তাকে দুপুরের খাবার দেয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলে করলেন তিনি দেখেন, জুলেখা তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলছে এবং নাতনী মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, কি কারণে এই ঘটনা এটা আমরা এখনও জানতে পারিনি। দাম্পত্য কলহের কোন বিষয়ও প্রাথমিক তদন্তে উঠে আসেনি। এছাড়া লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি।

তিনি আরো বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় চেয়ারম্যান আমাদের বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তাদের লাশ ঘরেই ছিলো এবং ঘর ভেতর থেকে বন্ধ করা ছিলো। পরবর্তীতে আমরা দরজার ভেঙে ভেতরে প্রবেশ করি। শিশু মুশফিকার গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাটের উপর ছিলো আর গৃহবধূ জুলেখা’র লাশ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ছিলো। আমরা লাশ উদ্ধার করেছি। লাশ দুটো ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...