December 13, 2025 - 12:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিট্রাকভর্তি জিরা লুটের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতা মাহাদীকে দল থেকে বহিষ্কার

ট্রাকভর্তি জিরা লুটের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতা মাহাদীকে দল থেকে বহিষ্কার

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ট্রাকভর্তি জিরা লুটের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতা মাহিদুর রহমান ওরফে মাহাদীকে দলথেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার মাহিদুর রহমান ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি পদে ছিলেন। তিনি ফুলপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল আজিজের ছেলে। মাহিদুর নিজে দুবার ইউপি নির্বাচন করে পরাজিত হন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহ-সভাপতি মাহিদুর রহমান মাহাদীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গত ৮ অক্টোবর টাঙ্গাইল থেকে মুক্তাগাছা হয়ে হালুয়াঘাটে যাচ্ছিল জিরাবাহী ট্রাক। মো. জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ী দরপত্রের মাধ্যমে এসব জিরা কিনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মুক্তাগাছা এলাকায় ব্যারিকেড দিয়ে একদল লোক ওই ট্রাক থেকে প্রায় ৪০০ বস্তা জিরা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ৯ অক্টোবর মুক্তাগাছা থানায় একটি মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ তদন্ত কাজ শুরু করে।

তদন্তে জিরাবাহী ট্রাক লুটের ঘটনায় সম্পৃক্ত থাকায় মাহিদুর ও তার এক সহযোগীকে গত মঙ্গলবার রাতে জেলার ফুলপুর উপজেলার হাসপাতাল রোডের শসার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার মাহিদুর আদালতে জিরা লুটের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র আও জানায়, লুট করা জিরা সিরাজগঞ্জে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। যে কারণে জিরা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, তাদের কাছ থেকে ট্রাক ব্যারিকেড দেওয়ার কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করা হয়।

এদিকে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ বলেন, কমিটি হওয়ার পর থেকে মাহিদুর রহমানকে সাংগঠনিক কোনো কার্যক্রমে দেখা যায়নি। ডিবি পুলিশের মাধ্যমে আমি জানতে পারি, তিনি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তার কাছ থেকে ইন্ডিয়ান জিরা পাওয়ার কথা আমাকে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় দল থেকে কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে। এ ধরনের ঘটনায় যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জিরা লুটের ঘটনায় গ্রেফতার মাহিদুর রহমান ওরফে মাহাদীসহ অন্তত আটজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরই মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে...

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনাকে দেশের ‘অস্তিত্বে আঘাত’ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর)...