বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হল ৫০৫ রোহিঙ্গাকে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে ২৫ তম ধাপে ৫০৫ জন নতুন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) সকাল থেকে ভাসানচর যেতে আগ্রহী উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আনা হয়। পরে রাতে ২০টির অধিক বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) নৌবাহিনীর ব্যবস্থাপনায় জাহাজযোগে ভাসানচর পৌঁছাবে এসব রোহিঙ্গা।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

তিনি জানান, ৫০৫ জন নতুন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৩ জনসহ মোট ৮৯৮ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। এটি একটি চলমান প্রক্রিয়া। সর্বশেষ গত ১ মার্চ ২৪ তম ধাপে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ