December 14, 2025 - 8:03 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলা১৬ অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

১৬ অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

spot_img

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন টেস্ট সিরিজের সূচি আজ ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ২০১৫ সালে বাংলাাদেশ সফর করেছিলো দক্ষিণ আফ্রিকা।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারনে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছিলো। দেশের সাম্প্রতিক অবস্থা পর্যবেক্ষণে সম্প্রতি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠিয়েছিলো দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ) সবুজ সংকেত দিয়েছে চার সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দলটি। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।

২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।

এর আগে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজ বাংলাদেশ এবং টি-টোয়েন্টি জিতেছিলো দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত ১৪ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে প্রোটিয়াদের জয় ১২টিতে ও ২টি ড্র হয়।

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের সূচি :

২১-২৫ অক্টেবর : প্রথম টেস্ট, মিরপুর
২৯ অক্টোবর-২ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...