বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কোম্পানির ২২ কোটি ৩১ লক্ষ ৫ হাজার ৩৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৭৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৭৭০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৫.৪২ পয়েন্ট বেড়ে ৫৭৬০.৩৯ ডিএস-৩০ মূল্য সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে ২০৯৬.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৩৪ পয়েন্ট বেড়ে ১২৭৩.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, লিন্ডে বিডি, সোনালি আঁশ, জিপি, ইসলামি ব্যাংক, এসআইবিএল, টেকনো ড্রাগ, সিটি ব্যাংক, তৌফিকা ফুড ও বিএসসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রহিম টেক্সটাইল, ইসলামি ইন্সুঃ, ইসলামিক ফাইন্যান্স, এসআইবিএল, ইসলামি ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল, আলিম ইন্ডাঃ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, দেশ গার্মেন্ট ও ঢাকা ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: হামি ইন্ডাঃ, খান ব্রাদার্স পিপি, গ্লোবাল হেভী কেমিক্যাল, আরএসআরএম স্টিল, মির আখতার, বিডি থাই, জিবিবি পাওয়ার, বিবিএস কেবলস, বীকন ফার্মা ও আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ১ম মি. ফা.।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৪৪৫০৮৯৭১৩৮০.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ