বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৬ কোটি ৩৫ লক্ষ ৯৫ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯৩ কোটি ৪৭ লক্ষ ১৪ হাজার ২৬০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৭.৪৫ পয়েন্ট কমে ৫৭৩৯.০৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৮৫ পয়েন্ট কমে ২১১৩.২৫ পয়েন্ট এবং কমে এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৬২ পয়েন্ট কমে ১২২৭.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, অগ্নী সিস্টেম, ইবনে সিনা ফার্মা, জিপি, আইএফআইসি ব্যাংক, সী পার্ল বীচ, মিডল্যান্ড ব্যাংক, এমজেএল বিডি, বঙ্গজ ও শাহাজিবাজার পাওয়ার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শাইনপুকুর সিরামিক, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, কেপিসিএল, ইউনাইটেড পাওয়ার, ইবনে সিনা ফার্মা, শাহাজিবজার পাওয়ার, অগ্নী সিস্টেম, গোল্ডেন জুবিলী মি. ফা. ও এনভয় টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফারইস্ট ফাইন্যান্স, এম্বী ফার্মা, রেনউইক যজ্ঞেশ^র, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউসিবি, নিউ লাইন ক্লথিং, রিলায়েন্স ওয়ান মি. ফা., এমজেএল বিডি, ডেফোডিল কম্পিউটার ও তুং হাই নিটিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৪৭৪৩৫৯৭৪৯৩৪.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ