বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
সারাদেশ

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের ওলিনগর নামক স্থানে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও একজন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়েছে ফায়ার সার্ভিস।

জানা যায়, নিহত নোমান গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০ টার দিকে বামন্দী বাজার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান। ওলিনগরে পৌঁছালে এক পথচারী সড়ক পার হচ্ছিলেন, স সময় তাকে বাঁচাতে গিয়ে নোমান তার মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে সড়কের পাশে। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত পথচারী আনসার আলীকে উদ্ধারে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দিয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের মাথা ও হাত-পায়ের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ