বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ
অর্থ-বাণিজ্য

আরও কমলো সয়াবিনের দাম !

অর্থ-বাণিজ্য: বিশ্ব বাজারে সয়াবিনের দাম কমছেই। মঙ্গলবার (৪ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন- ৭ মাসের মধ্যে সর্বনিম্নে সোনার দাম

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১২ দশমিক ৭১ ডলারে। গত ২৯ সেপ্টেম্বর যা ছিল ১৩ ডলার ০২ সেন্ট।

গত সোমবার এক উপাত্তে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রের সরকার জানিয়েছে,  দেশটিতে সয়াবিনের চাষ ২৩ শতাংশ সম্পন্ন হয়েছে। বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে যা সামান্য কম।

আরও পড়ুন-জেনে নিন কোন দেশের মুদ্রা আজকে বাংলা টাকায় কত

মার্কিন মুলুকে সয়াবিনের অবস্থার উন্নতি ঘটেছে। সেই সঙ্গে সরবরাহ হ্রাসের আশঙ্কা কমেছে। কারণ, ইতোমধ্যে ইউএস কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, সেখানে তেলবীজটির মজুত পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে।

এরই মধ্যে ব্রোকার্স স্টোনেক্স স্নেক্স ডটও বিবৃতি দিয়েছে, ২০২৩ সালে সয়াবিনের উৎপাদন বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ১৭৫ বিলিয়ন বুশেলে। ১ মাস আগে যে আভাস ছিল ৪ দশমিক ১৪৪ বিলিয়ন বুশেল।

আরও পড়ুন: ডলারের বিপরীতে আরও কমতে পারে টাকার মান

আরেক কৃষি পরামর্শক প্রতিষ্ঠান জানিয়েছে, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে প্রত্যাশিত ভূ-অঞ্চলের ৫ দশমিক ২ শতাংশের সয়াবিনের চাষ সম্পন্ন হয়েছে।  প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে তা ঘটেছে।  

মূলত এই দুই দেশ থেকে সরবরাহ ও রপ্তানি বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায়  বিশ্ববাজারে সয়াবিনের ব্যাপক দরপতন হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সোমবার সয়াবিন, সয়াঅয়েল, সয়ামিলের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ডগুলো। বিক্রেতাও ছিল বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ