মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নতুন সময়সূচিতে আগামী ১১ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। এর আগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরো জানান, স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত-সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সবশেষ গত ২৫ জুলাই ২৮, ২৯, ৩১ জুলাই ছাড়াও আজ ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। েতার আগে প্রথমবারের মতো গত ১৮ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে একযোগে সব শিক্ষা বোর্ডের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ