বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩.৩৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩.৩৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে গড়ে প্রতিদিন ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮০০ কোটি ৯৬ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৩৪৭ কোটি ৩৮ লাখ টাকার বা ৪৩.৩৭ শতাংশ।

সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইর সার্বিক লেনদেনও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকার বা ৫৪.৭০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫.১১ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫.৭৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ৩৭ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ