বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Mutual Trust Bank PLC মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

নোয়াখালীতে ৩ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে চলমান উচ্চমাধ্যমিক, আলিম ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে অবহেলার দায়ে তিন শিক্ষককে চলতি বছরের পরবর্তী পরীক্ষাসমূহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-উপজেলার কড়িহাটি ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ মেসবাহ, মল্লিকাদিঘীর পাড় ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক জহির উদ্দীন এবং খোয়াজের ভিটি ফাযিল মাদরাসার প্রভাষক তকদীর হোসেন।

রোববার (৭ জুলাই) উপজেলার চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বোরবার বেলা সকাল সাড়ে ১১ টার দিকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে আলিম পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শনে যান কেন্দ্রের সুপারভাইজিং অফিসার ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। এসময় তিনি কেন্দ্রের ১ নম্বর এবং ৩ নম্বর কক্ষে দায়িত্বরত কক্ষ প্রত্যবেক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনেন। পরবর্তীতে চাটখিল কামিল মাদরাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির উল্লাহ ওই তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করেন।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে আমি কেন্দ্রটি পরিদর্শনে যাই। পরীক্ষা হলে গিয়ে দেখি পরীক্ষার্থীরা একে অপরের সাথে কথা বলছে এবং তারা একজন আরেক জনের থেকে দেখে লিখছে। এরপর বিষয়টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার মো.বশির উল্যার জানালে তিনি তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ