বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৪টি কোম্পানির ১৪ কোটি ৯৮ লক্ষ ১৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬০৫ কোটি ১২ লাখ ২৯ হাজার ৩১৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬০.৮৮ পয়েন্ট বেড়ে ৫৩০২.৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৫.৮৯ পয়েন্ট বেড়ে ১৯০৩.৮৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.২৮ পয়েন্ট বেড়ে ১১৬৫.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, আলিফ ইন্ডা:, সী পার্ল, প্রগতি লাইফ ইন্সু:, স্কয়ার ফার্ম, তৌফিকা ফুড, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক ও রবি অজিয়াটা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হাইডেলবার্গ সিমেন্ট, রবি অজিয়াটা, কর্ণফুলি ইন্সু:, রানার অটো, সিকদার ইন্সুঃ, ওয়াটা কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, ওয়ালটন হাই টেক, তিতাস গ্যাস ও এমবিএল ফার্স্ট মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, গ্লোবাল হেভী, শ্যামপুর সুগার, খান ব্রাদার্স পিপি, সানলাইফ ইন্সুঃ, আইসিবি, সমতা লেদার, প্যাসেফিক ডেনিমস, এসকে ট্রিমস ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৫০২২৯০৮১২০৫.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ