বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ
খেলাধূলা

তামিমকে বাদ দেয়া হয়নি, নিজেই সরে গেছেন: মাশরাফী

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নানা আলোচনার শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেলেও নেই ওপেনার তামিম ইকবাল।

টাইগার স্কোয়াডে তামিম না থাকায় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলছেন, বাদ দেয়া হয়নি, তামিম নিজেই সরে গেছেন বিশ্বকাপ দল থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফী লিখেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে, তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক, আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। ’

‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইলো না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’

গত জুলাইয়ে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর থেকে ফিরে আসেন। পিঠের চোটে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি তারকা।

লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন। অস্বস্তির কারণে তৃতীয় ও শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সবশেষে তাকে ছাড়াই ভারতে যাচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন:

দেখে নিন বিশ্বকাপের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

এই সম্পর্কিত আরো

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ