বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

কারণ ছাড়াই বাড়ছে তিন কোম্পানির শেয়ার দর

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে জানিয়েছে কোম্পানি দুটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

শ্যামপুর সুগার মিলস লিমিটেড: ডিএসইতে ১৭ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর। ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৯২ টাকা । সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা বা ২৬ দশমিক ০৮ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ৭০ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন হয়েছে।

ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স: ডিএসইতে ১৭ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর। ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৫ টাকা ০৩ পঁয়সা। ২১ সেপ্টেম্বর তা বেড়ে দাড়ায় ৬৫ টাকায় । সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৭ পঁয়সা বা ১৭ দশমিক ৫৪ শতাংশ । তবে গতকাল শেয়ার দর কিছুটা কমেছে । গতকাল কোম্পানিটির সর্বশেষ দর ছিলো ৬০ টাকা ৫০ পঁয়সা । আলোচ্য সময়ের মধ্যে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ২২ লাখ ৮৫ হাজার ২৮৬টি শেয়ার লেনদেন হয়েছে।

ইমাম বাটন: ডিএসইতে ৫ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর। ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১০৩ টাকা ০৫পঁয়সা। গতকাল ২৪ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৩৬ টাকা ৩ পঁয়সায় । সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২ টাকা ৮ পঁয়সা বা ৩২ দশমিক ১২ শতাংশ । আলোচ্য সময়ের মধ্যে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ৩ লাখ ৪১ হাজার ৮৬১ টি শেয়ার লেনদেন হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ