সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত
advertisement
সম্পাদকীয়

ট্যানারি স্থানান্তরে গড়িমসি কেন?

সর্বোচ্চ আদালতের রায়, সরকারের আলটিমেটাম, এমনকি চামড়া ব্যবসায়ীদের প্রতিশ্রুতি- কোনো কিছুই কাজে আসছে না। একটি পরিবেশবান্ধব, উন্নততর শিল্প নগরীতে ট্যানারি মালিকরা কেন স্থানান্তরিত হতে চাচ্ছেন না, তা আমাদের বোধগম্য নয়। তারা কি আসলে প্রথা টিকিয়ে রাখতে চাচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো বিশেষ স্বার্থচিন্তা? চামড়া শিল্প নগরীতে পরিবেশসম্মতভাবে চামড়া প্রসেস করার ব্যবস্থা রয়েছে। এই ‘ওয়েট ব্লু প্রসেসিং’ হচ্ছে কাঁচা চামড়া লবণজাতের পর তাতে পানি ও কেমিক্যাল মিশিয়ে বিশেষ যন্ত্রের সাহায্যে ঘর্ষণের মাধ্যমে তা লোমমুক্ত করার পদ্ধতি।

এবারের কোরবানির ঈদে চামড়া নিয়ে এক বড় সংকট দেখা দেয়ার আশংকা তৈরি হয়েছে। সরকার যদি হাজারীবাগের ট্যানারিতে চামড়া ঢুকতে না দেয়, তাহলে এর একটি বড় অংশ অন্য দেশে পাচার হয়ে যাওয়ার আশংকা রয়েছে। চামড়া আমাদের একটি বড় রফতানি খাত। এর পাচার দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং শুধু দূষণমুক্ত পরিবেশের স্বার্থেই নয়, অর্থনৈতিক কারণেও ট্যানারি স্থানান্তরের বিষয়টির আশু সুরাহা হওয়া উচিত।

সর্বশেষ পাওয়া সংবাদ