সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় একটি ঢাকাগামী ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সোয়া ১টার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা হেরোইন, ৮টি ইনজেকশন ও ৪২টি অ্যাম্পল জব্দ করা হয়।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ জানান, অভিযানে ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল ও ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, সোমবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে আটক দুজনকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ